Saturday, June 6, 2026
Home জাতীয় ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদলের প্যানেল ঘোষণা

ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদলের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বুধবার (২০ আগস্ট) অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে প্যানেল উন্মোচন করেন।

ঘোষণা অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর বারী হামিম। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।

মোট ২৮টি পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। তবে প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি সংগঠনটি। ওই পদে স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন জানানো হয়েছে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণ ও জনপ্রিয় নেতাদের মনোনীত করা হয়েছে। এখানে কারও হস্তক্ষেপ নেই।” অন্যদিকে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেন, নির্যাতনে জড়িত ছাত্রলীগের সন্ত্রাসী ও সংশ্লিষ্ট শিক্ষকদের বিচার না করেই ডাকসু নির্বাচন আয়োজন করা হচ্ছে। তিনি দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান।

পূর্ণাঙ্গ প্যানেলে বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন—আরিফুল ইসলাম (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন), এহসানুল ইসলাম (বিজ্ঞান ও প্রযুক্তি), চেমন ফারিয়া ইসলাম (কমনরুম ও ক্যাফেটেরিয়া), মেহেদী হাসান (আন্তর্জাতিক বিষয়ক), আবু হায়াত মো. জুলফিকার জিসান (সাহিত্য ও সংস্কৃতি), চিম চিম্যা চাকমা (ক্রীড়া), মো. সাইফ উল্লাহ (ছাত্র পরিবহন), সৈয়দ ইমাম হাসান অনিক (সমাজসেবা), আরকানুল ইসলাম রূপক (ক্যারিয়ার উন্নয়ন), আনোয়ার হোসাইন (স্বাস্থ্য ও পরিবেশ), মেহেদী হাসান মুন্না (মানবাধিকার ও আইন)। এছাড়া ১৩ জনকে সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে মনে করছে সরকার। তবে এ সুযোগে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম...

রাজধানীর তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

কয়েক দিনের ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের পর রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকায় তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত...

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিনদিন পর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ডেঙ্গু...

Recent Comments