Sunday, June 14, 2026
Home আন্তর্জাতিক টেক্সাসে ভয়াবহ বন্যায় নিহত ১১০, নিখোঁজ ১৭০

টেক্সাসে ভয়াবহ বন্যায় নিহত ১১০, নিখোঁজ ১৭০

মারাত্মক বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে মৃত্যুর সংখ্যা সোমবার ১০০-এর বেশি হয়েছে। ক্ষীণ আশা নিয়ে এখনো উদ্ধারকর্মীরা তীব্র স্রোতে ভেসে যাওয়া মানুষের দেহ খুঁজে বের করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মাটিতে জমে থাকা পানির ওপর আরও বৃষ্টি হতে পারে, যা উদ্ধার তৎপরতাকে জটিল করে তুলছে। হেলিকপ্টার, নৌকা ও কুকুর ব্যবহার করে উদ্ধার তৎপরতা চললেও মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক্সাস সফরে যাবেন। এ সময় হোয়াইট হাউস সমালোচকদের কঠোর ভাষায় আক্রমণ করেছে, যারা বলছে, ট্রাম্পের আবহাওয়া সংক্রান্ত দফতরের বাজেট কমানোয় সতর্কবার্তা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘এই বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করা একটি বিকৃত মিথ্যা, যা জাতীয় শোকের সময়ে কোনো কাজে আসে না।’

তিনি জানান, জাতীয় আবহাওয়া দফতর ‘সময়মতো এবং সঠিক পূর্বাভাস ও সতর্কবার্তা’ প্রদান করেছে, যদিও নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বন্যার আগে সংস্থার গুরুত্বপূর্ণ অনেক পদ ফাঁকা ছিল।

ট্রাম্প এই বন্যাকে ‘এক শতাব্দীর বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন, যা ‘কেউ আশা করেনি।’ যদিও ট্রাম্প আগে বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা রাজ্য পর্যায়ে করা উচিত, তবুও তিনি বড় ধরনের দুর্যোগ ঘোষণা করেছেন, যাতে নতুন করে কেন্দ্রীয় তহবিল ও সম্পদ ব্যবহার করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments