Saturday, June 13, 2026
Home কর্পোরেট টানা দ্বিতীয়বার ইউরোমানির ‘সেরা ডিজিটাল ব্যাংক’ পুরস্কার জিতল এমটিবি

টানা দ্বিতীয়বার ইউরোমানির ‘সেরা ডিজিটাল ব্যাংক’ পুরস্কার জিতল এমটিবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) টানা দ্বিতীয় বছরের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ২০২৫-এ ‘বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক’ খেতাব অর্জন করেছে। সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানায়।

ডিজিটাল ব্যাংকিং সেবার ধারাবাহিক উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সমাধান এবং গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগের জন্য এমটিবি এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি চালু হওয়া উন্নত সংস্করণের অ্যাপ ‘এমটিবি নিও’ ব্যবহারকারীর সংখ্যা ৩২.০১ শতাংশ এবং লেনদেন ১০২.৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘ত্বরিৎ ঋণ’ ও ‘ডে-লাইট ই-ঋণ’ সেবা সহজলভ্য ঋণপ্রাপ্তিতে সহায়ক হয়েছে।

এছাড়া, MEasy ই-কেওয়াইসি প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার হার ১৭০ শতাংশ এবং ই-কেওয়াইসি অ্যাকাউন্ট সংখ্যা ১,৬৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের প্রথম এপিআই-ভিত্তিক ব্যাংক হিসেবে এমটিবি বর্তমানে ৩৫টিরও বেশি ফিনটেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যার ফলে ২০২৪ সালে ই-ব্যাংকিং লেনদেন ২৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এই অর্জন এমটিবিকে আরও আধুনিক, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদানে অনুপ্রাণিত করবে। অর্জনটি প্রমাণ করে, দেশীয় ব্যাংকও বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক চাহিদা পূরণে নেতৃত্ব দিতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments