Tuesday, May 26, 2026
Home জাতীয় ঝালকাঠিতে সড়ক সংস্কারে অনিয়ম, তদন্তে দুদক

ঝালকাঠিতে সড়ক সংস্কারে অনিয়ম, তদন্তে দুদক

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা সদর থেকে মোল্লারহাট পর্যন্ত সড়কের রিপেয়ারিং সিলকোট কাজে অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

জানা গেছে, পৌর এলাকার শিমুলতলা বড়বাড়ি থেকে মাদারঘোনা খানবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে ১২ মিলিমিটার পুরুত্বের রিপেয়ারিং সিলকোটের কাজ করা হয়। প্রকল্পটির জন্য বরাদ্দ ছিল প্রায় ৪৫ লাখ টাকা। এম খান লাইসেন্সে কাজটি বাস্তবায়ন করে। ২০২৪ সালের মধ্যভাগে কাজটি শেষ হলেও নির্মাণ চলাকালেই স্থানীয়ভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ ওঠে, যা পরবর্তীতে দুদকের নজরে আসে।

অনুসন্ধান কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী, দপ্তরের অন্য কর্মকর্তারা এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দুদক সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিনে অনুসন্ধান করেছি। সব পক্ষের উপস্থিতিতে কাজের মান যাচাই করা হয়েছে। কিছু ত্রুটি পাওয়া গেছে, যা প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments