Thursday, July 23, 2026
Home জাতীয় জাতিসংঘ মিশনে আরও নারী সদস্য নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতিসংঘ মিশনে আরও নারী সদস্য নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও নারী সদস্যদের নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়ের ল্যাক্রুয়ার সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি নারীদের অংশগ্রহণকে আমি উৎসাহিত করি।’ প্রসঙ্গত, বাংলাদেশ ধারাবাহিকভাবে শীর্ষ তিনটি সৈন্য/পুলিশ প্রেরণকারী দেশের (টিপিসিসি) মধ্যে রয়েছে, যেখানে ১১টি সক্রিয় মিশনের ১০টিতে ৫ হাজার ৬৭৭ জন শান্তিরক্ষী রয়েছে।

এ সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল শান্তিরক্ষায় আরও বেশি নারীকে সম্পৃক্ত করার জাতিসংঘের নীতি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা নারীদের নির্দিষ্ট ভূমিকায় আবদ্ধ করতে চাই না। জাতিসংঘ শান্তিরক্ষার সবক্ষেত্রে নারীদের নিয়োগে সহায়তা করবে

পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমে (পিসিআরএস) র‍্যাপিড ডেপ্লয়মেন্ট লেভেলে পাঁচটি ইউনিট নির্মাণে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা প্রয়োজনে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েনে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।

এ সময় প্রধান উপদেষ্টা নিশ্চিত করেন যে, বাংলাদেশ শান্তিরক্ষীদের জন্য জাতিসংঘের ভেটিং কঠোরভাবে মেনে চলছে এবং মানবাধিকার মেনে চলা জোরদার করতে প্রশিক্ষণ ও জবাবদিহির বিষয়ে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার আরও সহযোগিতাকে তিনি স্বাগত জানান।

প্রধান উপদেষ্টাকে জানানো হয় যে, পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধিদল চলতি বছরের ১৩ থেকে ১৪ মে জার্মানির বার্লিনে অনুষ্ঠেয় জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রীপর্যায়ের সম্মেলনে যোগ দেবে। বৈঠকে প্রধান উপদেষ্টা জাতিসংঘের প্রতিনিধিকে মিয়ানমারে চলমান সংঘাত এবং বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে অবহিত করেন।

এ সময় ড. ইউনূস সতর্ক করে বলেন, অব্যাহত অস্থিতিশীলতা আরও বাড়তে পারে, যা অস্থিতিশীলতা এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এ অবস্থায় রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান অধ্যাপক ইউনূস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে...

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র...

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও সরকারি দল...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

Recent Comments