Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য জমি নিবন্ধনের উৎসে কর কমিয়েছে এনবিআর

জমি নিবন্ধনের উৎসে কর কমিয়েছে এনবিআর

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে করের হার দ্বিগুণ বাড়ানোর পর জমি নিবন্ধনের উৎসে কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৪ অক্টোবর) রাতে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, এনবিআর এখন জমিকে পাঁচটি ভাগে শ্রেণিবদ্ধ করেছে : বাণিজ্যিক (সাধারণ), আবাসিক (সাধারণ), বাণিজ্যিক (রিয়েল এস্টেট) এবং আবাসিক (রিয়েল এস্টেট) এবং ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্যান্য জমি। এর আগে জমির শুধু দুটি শ্রেণি ছিল- বাণিজ্যিক এবং আবাসিক।

গুলশান, বনানী, মতিঝিল, এবং তেজগাঁও থানার অধীনস্থ সব মৌজায় সাধারণ-বাণিজ্যিক পস্নট এবং রিয়েল এস্টেট-ডেভেলপড বাণিজ্যিক পস্নটের জন্য সর্বোচ্চ উৎসে কর এখন হবে ১৫ লাখ টাকা; যা আগে ছিল ২০ লাখ।

দ্বিতীয় সর্বোচ্চ রেট হবে ৬ লাখ টাকা বা রাজধানীর একই এলাকায় সাধারণ-আবাসিক পস্নট এবং রিয়েল এস্টেট-ডেভেলপড আবাসিক পস্নটের দলিল মূল্যের ৮%।

এছাড়া সর্বনিম্ন্ন রেট হবে ৫ লাখ টাকা বা একই এলাকার মধ্যে অন্যান্য জমির দলিল মূল্যের ৮%।

তবে অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ভূমি নিবন্ধনের ক্ষেত্রে একই করের হার ৬% থাকবে। জেলা শহরের বাইরে পৌরসভার জন্য ৪% এবং পৌরসভার বাইরের সব মৌজার জন্য ২% উৎসে কর আরোপ করা হয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আরও দক্ষ প্রগতিশীল কর কাঠামো প্রতিষ্ঠার জন্য নতুনভাবে জমি শ্রেণিবদ্ধ করা হয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, জমির ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই নতুন এ ব্যবস্থা থেকে উপকৃত হবেন। এতে শুধুমাত্র করই কমবে তা নয়, বরং আবাসিক জমি ক্রয়-বিক্রয়ের খরচও কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments