Thursday, July 2, 2026
Home জাতীয় জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করবে বিএনপি: তারেক রহমান

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করবে বিএনপি: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দলটি আন্তরিকভাবে চেষ্টা করবে বলে তিনি জানান।

রবিবার রাতে ৯টা সময় কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রার্থী মো. কামরুল হুদার নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, দেশে বর্তমানে বেকারত্ব একটি বড় সমস্যা। বিএনপি সরকার গঠন করতে পারলে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, প্রান্তিক ও মাঝারি কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষকরা প্রয়োজনীয় সহায়তা সহজে পাবেন বলে জানান তিনি।

বেকারদের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে তোলা হবে। পাশাপাশি ঘরে বসে কাজ করা নারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। তাদের তৈরি পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

ধর্মীয় নেতাদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, অন্যদের সমালোচনা করে সময় নষ্ট করতে চান না। জনগণ জানতে চায় বিএনপি ক্ষমতায় গেলে কী করবে—সেই বিষয়গুলোই তুলে ধরতে চান তিনি।

তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা চায় নিরাপত্তা, ভালো শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান। এসব বাস্তবায়নের জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম আসনের বিএনপির প্রার্থী মো. কামরুল হুদা। আরও বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর)–এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ১১টি আসনের নির্বাচনী সমন্বয়ক আমিনুল রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments