Wednesday, June 24, 2026
Home কর্পোরেট ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিল যমুনা ব্যাংক ফাউন্ডেশন

ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিল যমুনা ব্যাংক ফাউন্ডেশন

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে দেশের বিভিন্ন স্থানের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র অথচ মেধাবী (প্রতিবন্ধিদের ক্ষেত্রে উত্তীর্ণ) ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হলো মেধাবী কিন্তু দরিদ্র-সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক ছাত্রছাত্রীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসি. এর চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মদ। এ সময় ব্যাংকের সকল কর্মকর্তারা স্বশরীরে ও ভার্চুয়ালি অংশ নেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রমাণ করে মেধা আর সুযোগ একসাথে মিললেই এগিয়ে যায় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বেস্ট...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

Recent Comments