Tuesday, April 21, 2026
Home জাতীয় ছাড়া পেয়ে যা বললেন উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী

ছাড়া পেয়ে যা বললেন উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী

ডিবি কার্যালয়ে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে আমাকে’—ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর রাতে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সেই আলোচিত ইশতিয়াক হোসাইন।

শুক্রবার (১৬ মে) তিনি সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।

ইশতিয়াক জানান, ‘আমাকে বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় আমার বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আমার বাসায় জানানো হয় আজকে দুপুর ২টায়। আমি পুরো সময়টা অজ্ঞাত ছিলাম। ডিবি কার্যালয়ে আমাকে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়। বিভিন্ন রকম প্রশ্ন করে অনেক রাত পর্যন্ত আমাকে সজাগ রাখা হয়। আমাকে ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করা হয়েছিল।’

ইশতিয়াক আরও বলেন, ‘আমাকে অনেক নাম্বার থেকে কল করে হুমকি দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যে, আমার ওপর মব আক্রমণ চালাবে, বাসা থেকে বের হলে আমার ক্ষতি করবে। আমি আতঙ্কিত ছিলাম এবং এখনো কিছুটা আতঙ্কিত।’

উল্লেখ্য, গত বুধবার (১৪ মে) রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বক্তব্য প্রদানকালে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় শিক্ষার্থীরা। স্লোগানের উত্তেজনায় ওপরে বোতল ছুড়ে মারেন ইশতিয়াক হোসাইন। সেই বোতল আঘাত করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায়। এই ঘটনা পরবর্তীতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এনসিপির নেতারা তীব্র নিন্দা জানান।

জানা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ মে) ইশতিয়াক হোসাইনকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করে প্রশাসন। পরবর্তীতে আজ শুক্রবার (১৬ মে) বিকেলে ইশতিয়াক হোসাইনকে ডিবি কার্যালয়ে আটক করা হয় বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

‘আমরা উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। তিনি দাবি করেন, “উত্তরাধিকারসূত্রে আমরা একটি...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্যরা। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস...

খুলনায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের “ক্যারিয়ার গাইড স্পেশাল ট্রেনিং” অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর উদ্যোগে যশোর শিল্পকলা অ্যাকাডেমিতে “Career Guide Special Training” শীর্ষক একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ব্রাঞ্চ...

না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষ কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আকস্মিকভাবে দেশের বিভিন্ন...

Recent Comments