Tuesday, June 16, 2026
Home জাতীয় চালের মূল্যবৃদ্ধির কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা

চালের মূল্যবৃদ্ধির কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা

রমজানে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও চালের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেছেন, সরবরাহ ব্যবস্থার দুর্বলতাই চালের বাজারে অস্থিরতার মূল কারণ। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করা হবে।  বুধবার (১৯ মার্চ) বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রফতানি খাতের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “সরকার বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, কিন্তু চালের মূল্যবৃদ্ধির মূল কারণ হলো সরবরাহ ব্যবস্থার সমস্যা। এ বিষয়ে খাদ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করবো এবং সাপ্লাই চেইন সহজীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তার মতে, কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে মূল্য স্থিতিশীল থাকলেও চালের বাজারে এখনো চাপ রয়েছে। বিশেষ করে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে সমন্বয়হীনতা এবং সরবরাহ চক্রে কিছু অসঙ্গতির কারণেই এই সমস্যা দেখা দিয়েছে।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, সরকার সরবরাহ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি আমদানি ও স্থানীয় উৎপাদনকে গুরুত্ব দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো বাজারে স্থিতিশীলতা বজায় রাখা। এজন্য ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে এবং অতিরিক্ত মুনাফার চিন্তা না করে ভোক্তাদের স্বার্থ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments