Thursday, July 16, 2026
Home জাতীয় চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, ড. ইউনূস আগামীকাল সোমবার রাতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সুইজারল্যান্ডের দাভোসে ২০ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। বিশ্বজুড়ে অর্থনীতি, প্রযুক্তি ও জলবায়ুসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে উচ্চপর্যায়ের এই আলোচনায় ড. ইউনূস সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখবেন।  দাভোস সফরে তিনি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে উন্নয়ন, অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

এছাড়া, ড. ইউনূস দাভোসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে সামাজিক ব্যবসা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য সমাধানের বিষয়ে মতবিনিময় হবে।  সম্মেলনের ফাঁকে আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য একাধিক সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনাও রয়েছে ড. ইউনূসের। এতে তিনি তার সামাজিক ব্যবসার ধারণা এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন।

সব আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে আগামী ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।  ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments