Monday, May 25, 2026
Home জাতীয় চট্টগ্রাম বন্দরে এলএনজি নিয়ে আসছে আরো ৩ জাহাজ

চট্টগ্রাম বন্দরে এলএনজি নিয়ে আসছে আরো ৩ জাহাজ

আগামী পাঁচ দিনের মধ্যে প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে ৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে বলে জানা গেছে। এর মধ্যে একটি দেশের সমুদ্রসীমায় পৌঁছেছে। বাকি দুটি বুধবার নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। তিনটি জাহাজে মোট এলএনজির পরিমাণ প্রায় ১ লাখ ৯৩ হাজার টন। শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ ট্যাংকার বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছাবে।

জাহাজ দুটিের স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্যাংকার দুটি সময়মতো পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে এলএনজি আমদানির প্রায় ৭০ শতাংশ কাতার থেকে আসে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এ সরবরাহে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাতার থেকে এ মাসের মাঝামাঝি সময়ে দুটি এলএনজি ট্যাংকার আসার কথা থাকলেও তা আসেনি। এর মধ্যে একটি ট্যাংকার রাস লাফান বন্দর থেকে এলএনজি বোঝাই অবস্থায় এখনো আটকে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কোরবানির পশুর অনিরাপদ মোটাতাজাকরণ: জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

  কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন...

Recent Comments