Saturday, July 25, 2026
Home জাতীয় ঘোষণাপত্র দিতে ১৫ জানুয়ারির সময়সীমা বাস্তবায়ন সম্ভব নয়: উপদেষ্টা মাহফুজ

ঘোষণাপত্র দিতে ১৫ জানুয়ারির সময়সীমা বাস্তবায়ন সম্ভব নয়: উপদেষ্টা মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ছাত্রদের দাবির প্রেক্ষিতে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয়। তবে এ নিয়ে খুব বেশি দেরি হবে না। তিনি জানান, রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই এই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম জানান, যারা গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের সবার সঙ্গে আলোচনা করেই এই ঘোষণাপত্র প্রণয়ন করা হবে।

তিনি বলেন, “সরকার একতরফাভাবে কোনো ঘোষণাপত্র দেবে না। বরং অংশীজনদের ঐক্যমতের ভিত্তিতে একটি যৌথ ঘোষণাপত্র তৈরি করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে। “মাহফুজ আলম আরও জানান, ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলো ও গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া গোষ্ঠীগুলোর দাবিদাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। দেশের রাজনৈতিক সংকট নিরসনে সবার ঐক্যমতে পৌঁছানোর ওপর জোর দেন তিনি।

সংবিধান সংশোধন প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “সংবিধান নিয়ে একটাই করণীয়, তা হলো ঐক্যমত। আমরা রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে বোঝার চেষ্টা করছি, তারা কোন কোন ক্ষেত্রে সংস্কার চান। সবার মতামত নিয়ে এগোতে চাই। “তিনি বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে এলে তা বাস্তবায়নের কাজ শুরু হবে। তবে এই প্রক্রিয়ায় সময় লাগলেও সকল পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “বর্তমান প্রশাসক দিয়ে নাগরিক সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জনগণ তাদের প্রয়োজনীয় সেবা ঠিকমতো পাচ্ছেন না। তাই স্থানীয় সরকার নির্বাচন হলে এই সমস্যার সমাধান সহজ হবে।”

জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে। এই সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে নির্বাচনের সঠিক তারিখ নির্ধারণ করা যাবে। আমরা চাই, নির্বাচন এমনভাবে হোক যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণ তাদের অধিকার ফিরে পায়।” মাহফুজ আলম আশাবাদ প্রকাশ করে বলেন, “দেশের চলমান সংকট সমাধানের জন্য রাজনৈতিক দলগুলো যদি সহমত পোষণ করে, তাহলে দ্রুত একটি সমাধান আসবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments