Thursday, July 16, 2026
Home কর্পোরেট গ্লোবাল ব্র্যান্ডে জনপ্রিয় গেমিং ব্র্যান্ড কুগার

গ্লোবাল ব্র্যান্ডে জনপ্রিয় গেমিং ব্র্যান্ড কুগার

কুগার, গেমিং এবং পিসি হার্ডওয়্যার সেক্টরে এক পরিচিত নাম, বাংলাদেশে তাদের নতুন শাখা উন্মোচন করেছে। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, যা বাংলাদেশে আসুস, লেনোভো, এনজেডএক্সটি সহ ১০০টি আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে সফলভাবে কাজ করছে, এবার কুগারকে তাদের পণ্য তালিকায় যুক্ত করেছে। এটি দেশের গেমার এবং পিসি বিল্ডারদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে।

কুগারের পণ্যগুলোর মধ্যে রয়েছে উচ্চমানের গেমিং কিবোর্ড, মাউস, পিসি কেসিং, পাওয়ার সাপ্লাই এবং গেমিং চেয়ার। কুগার আল্টিমেট এক্স মেকানিক্যাল কিবোর্ডটি রেড সুইচ দিয়ে তৈরি, যা আরজিবি লাইটিং এবং ১এমএস রেসপন্স সময় প্রদান করে, গেমিং অভিজ্ঞতাকে করে তোলে আরও গতিশীল। কুগার রিভেঞ্জার প্রো মাউসটি ২৬,০০০ ডিপিআই সেন্সর এবং মাত্র ৫৫ গ্রাম ওজন সহ দীর্ঘক্ষণ গেম খেলার জন্য আদর্শ।

পিসি কেসিংয়ের ক্ষেত্রে, কুগার এফভি২৭০ আরজিবি মিড টাওয়ার কেসিংটি টুললেস ডিজাইনের সঙ্গে সর্বোচ্চ কুলিং সমাধান প্রদান করে এবং ফুল সাইজের মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ড সাপোর্ট করে। কুগার পাওয়ার সাপ্লাই ইউনিটগুলো অত্যাধুনিক সুরক্ষা প্রযুক্তি যেমন ওভারভোল্টেজ, শট সার্কিট ও তাপমাত্রা নিয়ন্ত্রণ সিস্টেমসহ আসে, যা সিস্টেমের দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা নিশ্চিত করে।

এছাড়াও, কুগার গেমিং চেয়ারগুলো আরামদায়ক এবং শরীরের সঠিক সমর্থন নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে, যা গেমিং সেশনে গেমারদের আরো সুবিধা প্রদান করে। এই ব্র্যান্ডটি বাংলাদেশের গেমিং বাজারে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে, এবং গ্রাহকরা এর সেরা মানের পণ্য ও বিক্রয়োত্তর সেবা পাবে। কুগারের পণ্যগুলি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ওয়েবসাইট, শাখা এবং অনুমোদিত ডিলার হাউসে পাওয়া যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments