Sunday, July 26, 2026
Home অর্থ-বানিজ্য গাড়ি না থামিয়েই বিকাশের মাধ্যমে ১৪ সেতুতে টোল পরিশোধের সুবিধা

গাড়ি না থামিয়েই বিকাশের মাধ্যমে ১৪ সেতুতে টোল পরিশোধের সুবিধা

যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও যানজট মুক্ত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে দেশজুড়ে ১৪ টি গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় চালু হয়েছে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা। ফলে, এখন গাড়ি ব্যবহারকারীরা টোল বুথে দীর্ঘ লাইন এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে পারছেন বিকাশ অ্যাকাউন্ট থেকেই।

গ্রাহক তার গাড়িটি বিকাশ অ্যাপ থেকে একবার রেজিস্ট্রেশন করলেই দেশেজুড়ে ছড়িয়ে থাকা এই ১৪ টি গুরুত্বপূর্ণ টোল প্লাজা পারাপারের সময় স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্ট থেকে টোল পরিশোধ হয়ে যাবে । যানবাহনের উইনশিল্ডে লাগানো আরইফআইডি (RFID) স্টিকার সরাসরি স্ক্যান হয়ে এসব টোল প্লাজাগুলোতে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। ফলে, কোথাও না থেমেই গ্রাহক সরাসরি টোল প্লাজা অতিক্রম করতে পারছেন। টোল প্লাজা দিয়ে গাড়ি অতিক্রম করার সময় গ্রাহক গাড়িতে না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে টোল ফি কেটে নেওয়া হবে। এমনকি, টোল প্লাজা পার হওয়ার সময় ইন্টারনেট না থাকলেও টোল ফি স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে এবং ফি কাটার পর গ্রাহক তার রেজিষ্টারড মোবাইলে নোটিফিকেশন পাবেন।

যেসব টোল প্লাজায় দেয়া যাবে স্বয়ংক্রিয় টোল

শহীদ ময়েজ উদ্দিন ব্রিজ, নরসিংদী; মেঘনা-গোমতী সেতু (মেঘনা টোল প্লাজা); মেঘনা-গোমতী সেতু (গোমতী টোল প্লাজা); ৩য় শীতলক্ষ্যা সেতু; সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব সেতু); চরসিন্দুর টোল প্লাজা, নরসিংদী; মধুমতি সেতু টোল প্লাজা (কালনা সেতু); কর্ণফুলী সেতু টোল প্লাজা, চট্টগ্রাম; খান জাহান আলী সেতু, খুলনা; লালন শাহ্‌ সেতু, কুষ্টিয়া; হাটিকামরুল-বনপাড়া নতুন সড়ক, নাটোর; হযরত শাহ পরান সেতু টোল প্লাজা, সিলেট; লেবুখালী সেতু, পটুয়াখালী; ও ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু), পিরোজপুর।

রেজিস্ট্রেশন করার নিয়ম:
বিকাশ অ্যাপ থেকে গাড়ি রেজিস্ট্রেশন করা খুবই সহজ। গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘টোল’ অপশন সিলেক্ট করে ‘মোটরযান রেজিস্টার করুন’-এ ক্লিক করে গাড়ির প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। পরবর্তীতে, বিকাশ পিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। গ্রাহক চাইলে যেকোনো সময় রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন বিকাশ অ্যাপ থেকেই। বিকাশ-এ টোল পরিশোধ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে- https://www.bkash.com/page/toll-payment-bKash

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজই বঙ্গভবন ছাড়ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ রোববার (২৬ জুলাই) বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সরকারি বাসভবন থেকে বিদায় নিয়ে তিনি...

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

Recent Comments