Tuesday, May 26, 2026
Home অর্থ-বানিজ্য গত তিন অর্থবছরেই রপ্তানির হিসাবে বড় গরমিল

গত তিন অর্থবছরেই রপ্তানির হিসাবে বড় গরমিল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে প্রাথমিক তথ্য নিয়ে পণ্য রপ্তানির হিসাব প্রকাশ করে আসছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গত ১০ বছরের মধ্যে ৯ বছরই এনবিআরের চেয়ে রপ্তানির হিসাব বেশি দেখিয়েছে ইপিবি। তবে গত তিন অর্থবছরের রপ্তানির হিসাবে বড় গরমিল হয়েছে।

দুই সংস্থার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত তিন অর্থবছরের ৩৪ মাসে এনবিআরের চেয়ে ২ হাজার ২৬১ কোটি ডলারের রপ্তানি বেশি দেখিয়েছে ইপিবি। তার মধ্যে সংস্থাটি বিদায়ী অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি বেশি দেখিয়েছে ১ হাজার ৭০ কোটি ডলারের।

বাংলাদেশ ব্যাংক গত বুধবার হঠাৎ প্রকৃত পণ্য রপ্তানির ভিত্তিতে লেনদেন ভারসাম্যের তথ্য প্রকাশ করে। ফলে পণ্য রপ্তানির হিসাবের গরমিলের তথ্য উঠে আসে। এতে গত দুই অর্থবছরের ২০ মাসে রপ্তানির ২ হাজার ৩৩৪ কোটি ডলার উধাও হয়ে যায়। এ সময়ে ৯ হাজার ৩১৪ কোটি ডলারের রপ্তানির তথ্য দিয়েছিল ইপিবি। যদিও বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রকৃত রপ্তানির পরিমাণ ৬ হাজার ৯৮০ কোটি ডলারের। তার মানে, ২৫ শতাংশ রপ্তানির হদিস নেই।

জানা যায়, এক দশক আগেও এনবিআরের প্রাথমিক হিসাব যাচাই-বাছাই করে প্রকাশ করত ইপিবি। ফলে শেষ পর্যন্ত তাদের প্রকাশ করা প্রকৃত রপ্তানির হিসাব এনবিআরের চেয়ে কিছুটা কম হতো। যেমন গত ২০০৮-০৯ অর্থবছরের ১ হাজার ৬৯৪ কোটি ডলারের পণ্য রপ্তানির প্রাথমিক হিসাব দিয়েছিল এনবিআর। শেষ পর্যন্ত ১ হাজার ৫৫৭ কোটি ডলারের রপ্তানির হিসাব দেয় ইপিবি। একইভাবে ২০১৩-১৪ ও ২০১৫-১৬ অর্থবছরে এনবিআরের তুলনায় ইপিবি যথাক্রমে ১৭৯ ও ২৫০ কোটি ডলারের কম রপ্তানির তথ্য দিয়েছিল।

২০১৪-১৫ অর্থবছরে এনবিআরের প্রাথমিক হিসাবের তুলনায় ইপিবি রপ্তানির হিসাব বেশি দেখায়। ২০১৬-১৭ অর্থবছর থেকে সেটিই নিয়মে পরিণত হয়। যদিও ২০২০-২১ অর্থবছর পর্যন্ত এনবিআরের প্রাথমিক হিসাবের তুলনায় ৫৫ কোটি থেকে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি বেশি দেখায় ইপিবি। গত ২০২১-২২ অর্থবছরে সেটি বেড়ে ২৯৪ কোটি ডলারে দাঁড়ায়। ওই অর্থবছর এনবিআর প্রাথমিকভাবে ৪ হাজার ৯১৩ কোটি ডলারের রপ্তানির তথ্য দিয়েছিল। যদিও ইপিবি জানায়, পণ্য রপ্তানি হয়েছে ৫ হাজার ২৮০ কোটি ডলারের।

এনবিআর ২০২২-২৩ অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় কম পণ্য রপ্তানির তথ্য দেয়। সংস্থাটির হিসাবে রপ্তানি হয়েছে ৪ হাজার ৬৯৫ কোটি ডলারের পণ্য। যদিও ওই অর্থবছর রপ্তানিতে ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানায় ইপিবি। তারা জানায়, পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৫ হাজার ৫৫৭ কোটি ডলার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments