Friday, June 26, 2026
Home অর্থ-বানিজ্য খেলাপি ঋণ ও অব্যবস্থাপনায় বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান

খেলাপি ঋণ ও অব্যবস্থাপনায় বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান

দেশের আর্থিক খাতে প্রথমবারের মতো ব্যাংক-বহির্ভূত (এনবিএফআই) ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে। ‘ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩’ অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকেই এ প্রক্রিয়া শুরু হতে পারে। আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, পিপল’স লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।

গ্রাহকদের স্বার্থে এসব প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়।

তবে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেবে সরকার, আর কর্মচারীরাও চাকরিবিধি অনুযায়ী সুবিধা পাবেন।

গত বৃহস্পতিবার গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক জরুরি বৈঠকে প্রতিষ্ঠানগুলো বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মাছ-মুরগি-সবজির দাম ঊর্ধ্বমুখী, স্বস্তিহীন কাঁচাবাজার

রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর নেই। গত এক সপ্তাহে বেশিরভাগ পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও অধিকাংশ সবজিই...

রক্তাক্ত কারবালার সংক্ষিপ্ত ইতিহাস

কারবালা সংশ্লিষ্ট ইতিহাস সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে জুবাইর ইবনে বাক্কার (রহ.) বলেন, হোসাইন ইবনে আলী (রা.) চতুর্থ হিজরির শাবান মাসের ৫ তারিখে জন্মগ্রহণ করেন। আর...

ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন ভারতীয় হাইকমিশনার

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদে‌শিদের জন্য খুলছে ভারতের পর্যটন ভিসা। আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য দেশটির পর্যটন ভিসা চালু...

আরএকে সিরামিকসের ঋণমান ‘এএ মাইনাস’

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ...

Recent Comments