নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
রেটিং অনুযায়ী, বিডি ফাইন্যান্সের দীর্ঘমেয়াদী ঋণের মান ‘এএ’ এবং স্বল্পমেয়াদী ঋণের মান ‘এসটি-২’ ধরা হয়েছে। এই রেটিং কোম্পানিটির ২০২৪ সালের আর্থিক হিসাবের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।


