Saturday, June 27, 2026
Home জাতীয় কাস্টমস, ভ্যাট ও আয়করের সব দপ্তর দুই শনিবার খোলা

কাস্টমস, ভ্যাট ও আয়করের সব দপ্তর দুই শনিবার খোলা

আগামী ২ শনিবার খোলা থাকবে এনবিআরের সব অফিস ঢাকা: আগামী দুই শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কাস্টমস, ভ্যাট ও আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দপ্তর খোলা থাকবে।

বুধবার (১৮ জুন) এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশেমীর সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় আগামী ২১ ও ২৮ জুন (শনিবার) এনবিআর এবং এর অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর দপ্তরসহ রাজস্ব আদায় সংশ্লিষ্ট অন্যান্য সব দপ্তর খোলা থাকবে। এ সংক্রান্ত অফিস আদেশ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। এর আগে ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বাজেটে সংশোধনী প্রস্তাব দেওয়ার শেষ দিন। এরপর অনুমোদন কার্যক্রম শুরু হবে। এ সময় বাজেটের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিপত্র জারির কাজ করবে এনবিআর। এজন্য অর্থবছরের শেষ দুই শনিবার খোলা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

Recent Comments