Thursday, July 23, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংক ও ‘আমরা নারী’র উদ্যোগে ক্যান্সার সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক ও ‘আমরা নারী’র উদ্যোগে ক্যান্সার সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ — বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও আমরা নারী-এর যৌথ উদ্যোগে ক্যান্সার ও প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় নারী কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস-এর সহকারী অধ্যাপক ডা. মো. খাদেমুল বাশার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল-এর সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বুশরা নূর আল চৌধুরী। তাঁরা ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে চিকিৎসার সাফল্যের হার অনেক বৃদ্ধি পায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার ও শারীরিক ব্যায়াম ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি যে কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক আয়োজন অব্যাহত থাকবে। আয়োজকেরা মনে করেন, সমন্বিত প্রচেষ্টাই পারে ক্যান্সারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে...

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র...

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও সরকারি দল...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

Recent Comments