Thursday, July 23, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংকের ৭১তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের ৭১তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের ৭১তম সভা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, জনাব বাহারুল আলম বিপিএম।

সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি কয়েকটি নতুন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়, যা ব্যাংকের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ছিলেন র‌্যাব মহাপরিচালক জনাব এ কে এম শহিদুর রহমান বিপিএম, পিপিএম, এনডিসি, বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তারা, যেমন অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) জনাব মোঃ আকরাম হোসেন বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (এইচআরএম) জনাব আবু নাছের মোহাম্মদ খালেদ বিপিএম সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা।

এছাড়া ব্যাংকের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাআদত এবং কোম্পানি সচিব জনাব সাইফুল আলম এফসিএসও সভায় অংশগ্রহণ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে...

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র...

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও সরকারি দল...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

Recent Comments