Thursday, July 23, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংকের ৬০তম বোর্ড সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের ৬০তম বোর্ড সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর পুলিশ হেড কোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বিনিয়োগের বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম, বিপিএম। তিনি ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং গ্রাহকদের সেবা নিশ্চিত করতে আধুনিক ব্যাংকিং ব্যবস্থাপনা চালুর নির্দেশ দেন।

পরিচালনা পর্ষদের এ সভায় উপস্থিত ছিলেন এ কে এম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র‌্যাব; আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অ্যাডিশনাল আইজি, রেক্টর, পুলিশ স্টাফ কলেজ; মোঃ তওফিক মাহবুব চৌধুরী, বিপিএম, অ্যাডিশনাল আইজি; ড. শোয়েব রিয়াজ আলম, বিপিএম (সেবা), ডিআইজি; মোঃ আমিনুল ইসলাম, বিপিএম (বার), ডিআইজি; কাজী জিয়া উদ্দিন, বিপিএম, ডিআইজি; মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি এবং সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি।

এছাড়া, সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে মাসুদ খান, এফসিএ, এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: আবদুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস সভার সঞ্চালনা করেন। সভায় ব্যাংকের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা, গ্রাহকসেবা উন্নয়ন, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং অর্থনৈতিক কার্যক্রমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে...

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র...

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও সরকারি দল...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

Recent Comments