Thursday, June 4, 2026
Home কর্পোরেট কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালনা পর্ষদের ২৩১তম সভায় নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৭ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় পরিচালক জনাব কে.এম. আলমগীর চেয়ারম্যান এবং জনাব ফিরোজ আলম ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হন।

জনাব কে.এম. আলমগীর একজন প্রখ্যাত শিল্পপতি ও উদ্যোক্তা, যিনি ১৯৮৩ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর প্লাস্টিক ও পলিমার শিল্পে বিশেষ অবদান রেখেছেন। তিনি লিরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্রাট  ইন্ডাস্ট্রিজ,  সম্রাট প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, লিরা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। ক্রীড়া ও সামাজিক কার্যক্রমেও তিনি সক্রিয়, দীর্ঘদিন অল কমিউনিটি ক্লাব লিমিটেডের সভাপতি এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত জনাব ফিরোজ আলম গার্মেন্টস খাতে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল উদ্যোক্তা। তিনি তুসুকা গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, যা ১০০% রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। পোশাক শিল্পের পাশাপাশি বিমান পরিবহন খাতেও অবদান রেখেছেন তিনি, নভো এয়ার-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালক এবং গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্বে আছেন। এছাড়া নিকুঞ্জ সোসাইটি ও উত্তরা ক্লাব লিমিটেডের সভাপতিও তিনি।

দুজনই তাদের দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে কোম্পানির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি মনে করছে, তাদের নেতৃত্বে প্রতিষ্ঠান আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

রাতে আরও বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রী সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট...

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

Recent Comments