Sunday, April 19, 2026
Home অর্থ-বানিজ্য ওষুধ, পোশাক ও নিত্যপণ্যে ভ্যাট পুনর্মূল্যায়ন

ওষুধ, পোশাক ও নিত্যপণ্যে ভ্যাট পুনর্মূল্যায়ন

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানোর নতুন সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে। বিদ্যুৎ, চশমার ফ্রেম, কিচেন টিস্যু থেকে শুরু করে বিভিন্ন সেবা খাতে ভ্যাটের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বৈদ্যুতিক ট্রান্সফরমার (২ হাজার কেভিএ পর্যন্ত), চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, এবং নারিকেলের ছোবড়া থেকে তৈরি ম্যাট্রেসের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

রেস্তোরাঁর ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা সাধারণ ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করবে। একইভাবে, ইনভেন্টিং সংস্থার সেবার ভ্যাটও ১৫ শতাংশে উন্নীত করা হয়েছে। কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু এবং হ্যান্ড টাওয়ালের ওপর প্রযোজ্য ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করা হয়েছে। সানগ্লাস, নন-এসি হোটেল, মিষ্টান্ন ভান্ডার এবং নিজস্ব ব্র্যান্ডযুক্ত তৈরি পোশাকের শোরুমের ওপর ভ্যাট দ্বিগুণ করা হয়েছে। বিদ্যুতের খুঁটি, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, ডকইয়ার্ড, ছাপাখানা, চলচ্চিত্র স্টুডিও এবং সিনেমা হলের ওপর ভ্যাট ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে, চলচ্চিত্র পরিবেশক, মেরামত ও সার্ভিসিং সেবা, যন্ত্রচালিত করাতকল, খেলাধুলার আয়োজনকারী প্রতিষ্ঠান, পরিবহন ঠিকাদার এবং বোর্ড সভায় জোগানদাতাদের ক্ষেত্রে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া টেইলারিং শপ ও ভবন রক্ষণাবেক্ষণকারী সংস্থাগুলোর ওপর ভ্যাট ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে ১৫ দিনের সময়সীমা ঘোষণা

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে আয়োজিত এই কর্মসূচি থেকে শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের সাবেক...

জয়-পলক মামলায় আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।...

‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারো লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের...

Recent Comments