Sunday, May 31, 2026
Home কর্পোরেট ওয়ালটন ইউনিফাই অল ইন ওয়ান পিসিতে পাচ্ছেন ১৫% পর্যন্ত ছাড়

ওয়ালটন ইউনিফাই অল ইন ওয়ান পিসিতে পাচ্ছেন ১৫% পর্যন্ত ছাড়

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রযুক্তিপ্রেমি ক্রেতা এবং কর্পোরেট গ্রাহকদের জন্য তাদের ইউনিফাই অল ইন ওয়ান পিসিতে বিশেষ ডিসকাউন্ট সুবিধা ঘোষণা করেছে। ওয়ালটনের এই অল ইন ওয়ান পিসিগুলোর দাম এখন ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে, যা গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার। এর পাশাপাশি, গ্রাহকরা এই পিসির সাথে পাচ্ছেন একটি ফ্রি ব্লুটুথ কিবোর্ড ও মাউস কম্বো। এই অফারটি ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট ও নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে পাওয়া যাবে।

অল ইন ওয়ান পিসি প্রযুক্তি গতিশীলতার ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। এই পিসিগুলোর বিশেষত্ব হল, এতে মনিটরের সঙ্গে র‌্যাম, রমসহ সমস্ত কম্পিউটার যন্ত্রাংশ একত্রিত থাকে, ফলে এটি একটি স্লিম ও কমপ্যাক্ট সেটআপ তৈরি করে। কম জায়গা প্রয়োজন হওয়ায় এই পিসিগুলোর চাহিদা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে বিভিন্ন কর্পোরেট অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই পিসি ব্যবহার বাড়ছে। ওয়ালটনের ইউনিফাই অল ইন ওয়ান পিসিতে রয়েছে শক্তিশালী প্রসেসর, দ্রুতগতির স্টোরেজ এবং প্রয়োজনীয় সব ফিচার, যা দৈনন্দিন কাজের জন্য আদর্শ।

ওয়ালটনের কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ বলেন, “বর্তমানে ডেস্কটপ পিসির তুলনায় অল ইন ওয়ান পিসির জনপ্রিয়তা অনেক বেশি। আমাদের অল ইন ওয়ান পিসিগুলো এমনভাবে ডিজাইন ও কনফিগার করা হয়েছে যাতে ব্যবহারকারীরা নান্দনিকতার পাশাপাশি সর্বোচ্চ পারফরমেন্স পান।” তিনি আরও বলেন, “ওয়ালটন অল ইন ওয়ান পিসিতে কাস্টোমাইজেশন সুবিধা রয়েছে, যা গ্রাহকদের তাদের প্রয়োজন অনুযায়ী ফিচার যুক্ত করার সুযোগ দেয়।”

বর্তমানে ওয়ালটন বাজারে ৫টি ভিন্ন সিরিজের ২০টিরও বেশি মডেল অফার করছে। এগুলোর মধ্যে রয়েছে ইন্টেলের কোর আই সেভেন ১২ জেনারেশন প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম, দ্রুতগতির এসএসডি স্টোরেজ, ফুল এইচডি ডিসপ্লে, বিল্টইন ওয়াইফাই এবং এইচডি ক্যামেরা। সবগুলো ইউনিফাই অল ইন ওয়ান পিসির সাথে ২ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধাও দেওয়া হচ্ছে। ওয়ালটন এখন গ্রাহকদের চাহিদার ভিত্তিতে বিভিন্ন আকর্ষণীয় মডেল অফার করছে, যার দাম শুরু হচ্ছে ৪৪,৮৬৫ টাকা থেকে ৮৩,৯৩৭ টাকা পর্যন্ত।

এই অফারটি ওয়ালটনের ওয়েবসাইট (https://waltondigitech.com/products/all-in-one-pc) বা নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে গ্রাহকরা সহজেই উপভোগ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments