Wednesday, June 3, 2026
Home কর্পোরেট এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জানানো হয়, এসবিএসি ব্যাংকের ২০২৩ সাল শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৩৮২ কোটি টাকা এবং ঋণ দাঁড়িয়েছে ৮ হাজার ৬৬২ কোটি টাকা। এবছরে পরিচালন মুনাফা হয়েছে ২২৫ কোটি টাকা। গতবছরে রফতানি হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকার এবং আমদানি হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকার।

সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম এমপি বলেন, বর্তমানে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জ বিদ্যমান থাকা স্বত্ত্বেও এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যার ফলশ্রুতিতে চতুর্থ প্রজন্মের ব্যাংক হয়েও আমরা আর্থিক সূচকগুলোতে ভালো একটা ভিত গড়তে সক্ষম হয়েছি। পর্ষদের পক্ষ থেকেও আমরা সবধরণের নীতি ও কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সহায়তা দিয়ে আসছি। আমরা মুনাফাকে বড় করে না দেখে কমপ্লায়েন্স ব্যাংক হিসেবে টেকসই আর্থিক অর্জনকে অগ্রাধিকার দিতে চাই। একই সঙ্গে কৃষি, এসএমই, নারীউদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে হবে; পাশাপাশি রেমিট্যান্স আহরণ ও বৈদেশিক বাণিজ্যেও গুরুত্বারোপ করতে হবে। আমরা গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কাজ করে থাকি।

তিনি আরও বলেন, আমরা যারা বোর্ডে আছি, তাদের প্রত্যেকে বিশ্বাস করি যে, আমানতকারীরাই ব্যাংকের প্রকৃত মালিক। তাদের স্বার্থ রক্ষায় আমরা পাহারাদারের ভূমিকায় নিয়োজিত রয়েছি। এ কাজটিকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকাই মুখ্য। তিনি এসবিএসি ব্যাংকে শরিয়াহ যথাযথ পরিপালনে ইসলামী ব্যাংকিং সেবার পরিসর বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন, এসবিএসসি ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে ৮৯টি শাখা ও ২৭টি উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের ৩১টি আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আমাদের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন মেনে শহরে ও গ্রামে ১:১ শাখা খুলেছে। এক্ষেত্রে আমরা মুনাফাকে বড় করে দেখি নাই।

তিনি আরও বলেন, এসবিএসি ব্যাংক বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণেও ভূমিকা পালন করছে। আমাদের সঙ্গে বিশ্বের ২০২টি ব্যাংকের সঙ্গে করেসপন্ডিং রয়েছে। সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে আমরা সর্বাধিক পরিমাণের রেমিট্যান্স আহরণ করছি। আমদানি ও রফতানি বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব এবং ঋণ আদায় জোরদারকরণে নতুন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, এসবিএসি ব্যাংক আধুনিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্চিত করে ব্যবহার করেছে। এরমাধ্যমে জনগণকে আরও সহজে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারছি।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম)। এছাড়া ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, মোহাম্মদ নাজমুল হক, সোহেল আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মকবুল হোসেন ভুঁইয়া এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আজীম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও একেএম রাশেদুল হক চৌধুরীসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments