Thursday, July 16, 2026
Home পুঁজিবাজার এসবিএসি ব্যাংকের নতুন ট্রেনিং কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন

এসবিএসি ব্যাংকের নতুন ট্রেনিং কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন

এসবিএসি ব্যাংক পিএলসি-তে নতুন ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের শুভ সূচনা হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কোর্স উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া ও মোঃ নাজিমুদ্দৌলা। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিউল আজম।

প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে ব্যাংকিং পেশায় সততা, নিষ্ঠা ও নৈতিকতা বজায় রাখার পাশাপাশি পরিশ্রমী হয়ে গ্রাহকদের সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করার জন্য প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন। তিনি আরও বলেন, ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়ার জন্য অভ্যন্তরীণ নিয়মাবলী ও বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে।

এই প্রশিক্ষণ কোর্সটি এসবিএসি ব্যাংক পিএলসি-তে যোগদানকারী নতুন ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসারদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে, যা তাদের পেশাদার দক্ষতা ও জ্ঞানে সমৃদ্ধ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments