Thursday, July 16, 2026
Home কর্পোরেট এবি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ ও ফজলুর রহমান

এবি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ ও ফজলুর রহমান

ফিরোজ আহমেদ এবং মোঃ ফজলুর রহমান এবি ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এ সিদ্ধান্ত ২০২৪ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ৮০২তম বোর্ড সভায় গৃহীত হয়।

ফিরোজ আহমেদ এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান এবং এলিট ইন্টারন্যাশনাল লিমিটেড, হেক্সাগন কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড এবং আহমেদ সিকিউরিটিজ সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, দাতব্য এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত।

ফিরোজ আহমেদ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সদস্য। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটি এবং মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম-এর আজীবন সদস্য।

মোঃ ফজলুর রহমান ২০২৪ সালের ৯ই অক্টোবর তারিখে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি এবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এবি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তার দূরদর্শী নেতৃত্ব ব্যাংকটিকে গুরুত্বপূর্ণ আর্থিক সাফল্যের দিকে পরিচালিত করে।

ব্যাংকিং ও ফাইন্যান্স খাতে অভিজ্ঞতা সম্পন্ন মোঃ ফজলুর রহমান পুঁজিবাজারে অগ্রগতি অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ব্যাংকিংয়ে এমবিএধারী মোঃ ফজলুর রহমান ব্যাংকিং অপারেশন, স্ট্রাটেজিক প্লানিং এবং ফাইনান্সিয়াল অ্যানালাইসিসে বিশেষভাবে দক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য একটি দক্ষ,...

Recent Comments