Sunday, June 14, 2026
Home কর্পোরেট এনসিসি ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত

এনসিসি ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত

সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আরও বিস্তৃত আর সহজসাধ্য সেবা নিশ্চিত করতে এনসিসি ব্যাংক সম্প্রতি জাতীয় পেনশন কর্তৃপক্ষের (ইউপিএস) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের জনগণ সহজেই প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস—এই চারটি পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন এনসিসি ব্যাংকের মাধ্যমে।

সমঝোতা অনুযায়ী, এনসিসি ব্যাংক তার শাখাগুলোর মাধ্যমে গ্রাহকদের নিবন্ধন ও পেনশন চাঁদা সংগ্রহ কার্যক্রমে সহায়তা করবে। প্রযুক্তিনির্ভর সেবার অংশ হিসেবে ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমেও গ্রাহকরা ঘরে বসে নিবন্ধন ও চাঁদা পরিশোধ করতে পারবেন। এর ফলে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মাহিউদ্দীন খান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহিন আকতার নুহা এবং ইউপিএস ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্ব ব্যাংকিং খাতে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments