Saturday, June 13, 2026
Home অর্থ-বানিজ্য এনবিআর চেয়ারম্যানের রিটার্ন ফাঁস, রহস্যজনক ব্যক্তির বিরুদ্ধে মামলা

এনবিআর চেয়ারম্যানের রিটার্ন ফাঁস, রহস্যজনক ব্যক্তির বিরুদ্ধে মামলা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের আয়কর রিটার্ন ফাঁস হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার রমনা থানায় মামলা দায়ের করা হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, কারও নাম উল্লেখ না করে মামলা করা হয়েছে এবং মামলার এজহারে ফেসবুক পেজের একটি লিংক দেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, কাতারভিত্তিক আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পেজে ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ করবর্ষের চেয়ারম্যানের আয়কর রিটার্নের তথ্য প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যের মধ্যে কিছু অসঙ্গতি তুলে ধরা হয়। উল্লেখ্য, এই তিন করবর্ষে আবদুর রহমান খান এনবিআরের চেয়ারম্যান ছিলেন না।

চলতি বছরের মে মাসে সরকার এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব বাস্তবায়ন বিভাগ গঠন করে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন শুরু করলে, কর্মকর্তারা অবস্থান ধর্মঘট, কলম বিরতি ও অন্যান্য কর্মসূচি পালন করেন। পরে দুদকের তদন্ত কার্যক্রম ঘোষণা ও সরকারের কঠোর অবস্থানের পর ২ জুন আন্দোলন প্রত্যাহার করা হয়। আন্দোলনে যুক্ত কয়েকজনকে চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসর ও বদলি করা হয়েছে।

এ ঘটনায় এনবিআর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি আইনি প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments