Sunday, July 26, 2026
Home জাতীয় এনবিআরে একসঙ্গে ৪১ কর্মকর্তা বদলি, দুই সপ্তাহে ৩ শতাধিক; বরখাস্ত ৩০

এনবিআরে একসঙ্গে ৪১ কর্মকর্তা বদলি, দুই সপ্তাহে ৩ শতাধিক; বরখাস্ত ৩০

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একসঙ্গে ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি করেছে। বদলির সঙ্গে তাদের নতুন কর্মস্থলে অবিলম্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআরের কর প্রশাসন মঙ্গলবার (১৯ আগস্ট) এই বদলির আদেশ দেয়। কর কর্মকর্তারা বলছেন, গত মে ও জুনে আন্দোলনের পর শাস্তিমূলক হিসেবে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বদলি শুরু হয়, যা জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকার বিসিএস (কর) একাডেমির পরিচালক হাফিজ আল আসাদ, ঢাকার বিভিন্ন কর অঞ্চল–১,–২,–৩,–৪,–৭,–৮,–১০,–১১,–১২,–১৪,–১৫,–১৬,–১৭,–১৮,–২০,–২১,–২৩, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর কর অঞ্চল এবং এনবিআরের বিভিন্ন ইউনিট ও আপিল অঞ্চলের কর্মকর্তারা।

এর আগে সোমবার ৯ জন কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, সুলতানা হাবীব, যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান, মামুন মিয়া, সিআইসির পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, খুলনার মোংলার কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির এবং খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম। উল্লেখ্য, আন্দোলনের জেরে গত দেড় মাসে এনবিআরের সদস্য থেকে প্রহরী পদ পর্যন্ত ৩৬ কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments