Saturday, June 13, 2026
Home কর্পোরেট এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুটি নতুন পণ্য চালু

এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুটি নতুন পণ্য চালু

এনআরবি ব্যাংক পিএলসি. তাদের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে‘এনআরবি নিশ্চয়োতা’ এবং ‘এনআরবি ইজি’ চালুকরেছে এনআরবি ব্যাংক পিএলসি. তাদের ১২তম বার্ষিকী উপলক্ষে, আনুষ্ঠানিকভাবে দুটি উদ্ভাবনী পণ্য – এনআরবি নিশ্চয়োতা এবং এনআরবি ইজি চালুকরেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মোঃ শাহীন হাওলাদার, জনাব মোঃ আলী আকবর ফরাজী, জনাব আনোয়ার উদ্দিন এবং জনাব এম.রাশিদুল হুদা, পাশাপাশি রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোঃ রেজাউল শাহরিয়ার এবং শাখা ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোঃ তৌফিকুল এ. চৌধুরীকে সাথে নিয়ে, ব্যাংকের প্রধান প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পণ্যগুলি উদ্বোধন করেন।

এনআরবি নিশ্চয়োতা একটি বিশেষভাবে ডিজাইন করা এবটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যা গ্রাহকদের ১ কোটি টাকা পর্যন্ত বিনামূল্যে  জীবন  বীমা কভারেজ প্রদান করে, যা একই সাথে আর্থিক নিরাপত্তা এবং আকর্ষণীয়রিটার্ন উভয়ই নিশ্চিত করে।

এনআরবি ইজি হল বিশ্বব্যাপী অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য বিশেষভাবে তৈরি একটি অ্যাকাউন্ট, যা গ্রাহকরা বিদেশ থেকে তাৎক্ষণিকভাবে এই অ্যাকাউন্ট খুলতে এবং এনআরবি ক্লিক মোবাইল অ্যাপের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে এটি পরিচালনা করতে পারবেন।

এই পণ্যগুলি চালুকরার মাধ্যমে, এনআরবি ব্যাংক পিএলসি দেশে এবং বিদেশে বাংলাদেশিদের জন্য উদ্ভাবনী, গ্রাহক-কেন্দ্রিক আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments