Saturday, July 25, 2026
Home পুঁজিবাজার এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৮ জুলাই, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদনের  পর প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২০ পয়সা। অর্থাৎ, বছরের তুলনায় আয় কমেছে ৬ পয়সা।

এছাড়া, জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মোট আয় দাঁড়িয়েছে ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে এই আয় ছিল ৫১ পয়সা। ফলে কোম্পানির ছয় মাসের আয়ের দিক থেকেও পিছিয়ে পড়েছে।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAV) ছিল ১৯ টাকা ৬৮ পয়সা।

আর্থিক প্রতিবেদনে আয় কমার প্রবণতা স্পষ্ট হলেও কোম্পানিটির মূলধন ও সম্পদের ভিত্তি এখনো স্থিতিশীল রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments