Tuesday, May 26, 2026
Home ব্যাংক-বীমা ঋণ আদায়ে রূপালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের মাইলফলক

ঋণ আদায়ে রূপালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের মাইলফলক

রূপালী ব্যাংক পিএলসি’র স্থানীয় কার্যালয় শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালে শাখাটি খেলাপি ঋণ হতে আদায় করেছে ৪ হাজার কোটি টাকা; এর মধ্যে নগদে ৪৫০ কোটি টাকা এবং অবলোপনকৃত ঋণ হতে আদায় করেছে ৯ কোটি টাকা। এ উল্লেখযোগ্য অর্জন ব্যাংকের স্থানীয় কার্যালয়ের আদায় কার্যক্রমে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিলকুশাস্থ ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এই সাফল্য উদযাপনে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদ, স্থানীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আদায় বিভাগের প্রধান এন এম আলী ইমামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ব্যাংকের স্থানীয় কার্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ এই সাফল্য রূপালী ব্যাংকের আর্থিক শৃঙ্খলা সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সব কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

Recent Comments