Friday, May 29, 2026
Home জাতীয় ঈদের তিন দিনে ডিএনসিসির ২০ হাজার টন বর্জ্য অপসারণ: প্রশাসক এজাজ

ঈদের তিন দিনে ডিএনসিসির ২০ হাজার টন বর্জ্য অপসারণ: প্রশাসক এজাজ

ঈদুল আজহার তিন দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মোট ২০ হাজার ৮৮৯ টন কোরবানির বর্জ্য সংগ্রহ করেছে বলে জানিয়েছেন ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ। তিন দিনে মোট ২০ হাজার ৮৮৯ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছিল বলে জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ফাইল ছবি

তিন দিনে মোট ২০ হাজার ৮৮৯ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছিল বলে জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার (৯ জুন) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সার্বিক অগ্রগতি নিয়ে গুলশান নগর ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এবার কোরবানির সংখ্যা ৪ লাখ ৬৬ হাজারের বেশি হলেও গত বছরের তুলনায় কিছুটা কমেছে। তবে বর্জ্যের পরিমাণ বেড়েছে। সোমবার ঈদের তৃতীয় দিনে দুপুর ২টা পর্যন্ত মোট ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য সংগ্রহ করে ল্যান্ডফিল্ডে পাঠানো হয়েছে। আমাদের নির্ধারিত ২০ হাজার টনের লক্ষ্য পূরণ হয়েছে।’

বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীর সহযোগিতা প্রসঙ্গে প্রশাসক বলেন, ‘নগরবাসী যথেষ্ট সচেতন ছিল, তাদের সহযোগিতার কারণেই আমরা দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করতে পেরেছি। এজন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

হাটের বর্জ্য প্রসঙ্গে তিনি জানান, ঈদের তিন দিন পর থেকে কোরবানির হাটগুলোর বর্জ্য অপসারণ শুরু হবে। তবে সড়কে কোরবানির বর্জ্য দুই দিন পড়ে থাকার কোনো সুযোগ নেই। কখনো কখনো সময়ের কিছুটা তারতম্য হতে পারে, কিন্তু কাজ থেমে থাকবে না। প্রশাসক আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা। নাগরিকদের সহযোগিতায় ঢাকা উত্তর এলাকায় পরিচ্ছন্নতা রক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বিতর্কের মুখে ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার ববি হাজ্জাজের

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া মন্তব্য ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মুখে অবশেষে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা থেকে গ্রামের পথে মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। ঈদের দিন পরিবার নিয়ে রাজধানীতে সময় কাটানোর পর অনেকে আজ...

রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার পর রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) সকালে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির...

Recent Comments