Monday, May 4, 2026
Home জাতীয় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, জরিমানার মুখে পরিবহন মালিকরা

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, জরিমানার মুখে পরিবহন মালিকরা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজধানীসহ বিভিন্ন জেলায় পরিচালিত এসব অভিযানে অনিয়মের দায়ে একাধিক পরিবহন ও কাউন্টারকে জরিমানা করা হয়েছে এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল ও যাত্রীচাপ বেশি এমন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ীতে পরিচালিত অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ধোলাইপাড় এলাকায় যাত্রীচাপ বেশি থাকায় চারটি পরিবহনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সায়েদাবাদে তিনটি পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়। উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজধানীর বাইরেও অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, টাঙ্গাইল, বরিশাল ও খুলনায় পৃথক অভিযানে বিভিন্ন পরিবহন ও সংশ্লিষ্টদের জরিমানা করা হয়। কোথাও কোথাও অতিরিক্ত ভাড়ার অভিযোগ পাওয়া গেলেও অনেক এলাকায় যাত্রা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লাখ হেক্টর কৃষিজমি প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরগুলোতে এবারের বোরো মৌসুম ভয়াবহ বিপর্যয়ে পড়েছে। অকাল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাত জেলার বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে লক্ষাধিক...

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোট ১৭ জন কর্মকর্তাকে এই সিদ্ধান্তের আওতায়...

কার্যালয় স্থানান্তরে ডিএসইর সঙ্গে বিএপিএলসির চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের কার্যালয় নিকুঞ্জে ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে ডিএসই ও বিএপিএলসির...

আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্সের মধ্যে চুক্তি

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।...

Recent Comments