Thursday, July 16, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের সভা বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম (এফসিএ, এফসিএস), রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুল জলিল এবং প্রফেসর ড. এম জুবায়দুর রহমান অংশগ্রহণ করেন। এছাড়াও, ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সাম্প্রতিক কার্যক্রম, গ্রাহকসেবা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য ও কৌশলগত পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন। সভা শেষে চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানান এবং ব্যাংকের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য একটি দক্ষ,...

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল...

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

Recent Comments