Saturday, July 25, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার (১৫ জুন) এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ঈদের পর কর্মস্থলে ফিরে সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খানের সভাপতিতে¦ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মুজমদার।

আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: মাহবুব আলম ও মাহমুদুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আমিনুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে. এম. মুনিরুল আলম আল-মামুন ও মোঃ মাকসুদুর রহমান।

স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি ও ব্যাংকের সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে এম মাহবুব মোরশেদ এবং ধন্যবাদ জ্ঞাপন ও দুআ মুনাজাত করেন সমিতির সহ-সভাপতি ও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মাহবুব এ আলম। প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার নির্বাহী, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়, অনুভুতি প্রকাশ, মনোজ্ঞ সংগীত, আবৃত্তি ও নির্মল কৌতুক পরিবেশন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments