Wednesday, June 3, 2026
Home কর্পোরেট ইশতেহারে পুঁজিবাজার অন্তর্ভুক্ত করায় তারেক রহমানকে ধন্যবাদ ডিবিএর

ইশতেহারে পুঁজিবাজার অন্তর্ভুক্ত করায় তারেক রহমানকে ধন্যবাদ ডিবিএর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দলীয় নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের পক্ষে এই ইশতেহার ঘোষণা করেন। ঘোষিত ইশতেহারে দেশের পুঁজিবাজারের সংস্কার, উন্নয়ন পরিকল্পনা ও করণীয় বিষয়সমূহ তুলে ধরা হয়েছে, যা পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনদের জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিএনপির নির্বাচনি ইশতেহারে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়নমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বিএনপিকে ধন্যবাদ জানান এবং তারেক রহমানসহ দলের শীর্ষ নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিবিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সাইফুল ইসলাম বলেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দল পুঁজিবাজারকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে এবং এ খাতের সংস্কার ও উন্নয়নসংক্রান্ত সুস্পষ্ট পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করেছে।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো পুঁজিবাজারকে প্রত্যাশিত গুরুত্ব দেয়নি। আমরা ডিবিএর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, সভা-সেমিনারের মাধ্যমে পুঁজিবাজারকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে স্বীকৃতি প্রদান এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছি। বিএনপির ঘোষিত ইশতেহারের মাধ্যমে আমাদের সেই দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

ডিবিএ আশা প্রকাশ করেছে যে, ঘোষিত ইশতেহারের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, বাজারে আস্থা পুনরুদ্ধার এবং সামগ্রিক গতিশীলতা আরও ত্বরান্বিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments