Tuesday, May 26, 2026
Home পুঁজিবাজার ইএসজিতে সেরা ব্যাংকের স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক

ইএসজিতে সেরা ব্যাংকের স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক

 প্রাইম ব্যাংক ২০২৩ সালের বেস্ট ব্যাংক ফর এনভায়রনমেন্টাল, সোশ্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) স্বীকৃতি পেয়েছে। টেকসই অর্থায়ন ও যুগোপযোগী ব্যাংকিং কার্যক্রমের জন্য এশিয়ামানি প্রাইম ব্যাংককে এই স্বীকৃতি প্রদান করে।

এশিয়ামানি বিশ্বব্যাপী স্বীকৃত যুক্তরাজ্যভিত্তিক একটি ফিন্যানন্সিয়াল ম্যানেজমেন্ট পাবলিকেশন, যারা ব্যাংক ও তাদের কার্যক্রমের বার্ষিক মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন ক্যাটেগরিতে ব্যাংকিং ইন্ডাস্ট্রি লীডারদের স্বীকৃতি প্রদান করে।

এশিয়মানি কর্তৃক ইএসজিতে সেরা ব্যাংকের স্বীকৃতি পেয়ে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত, এই স্বীকৃতি আমাদের পুরো টিমের সমন্বিত প্রচেষ্টা এবং টেকসই অর্থায়নের প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যুগোপযোগী ব্যাংকিং কেবল পরিবেশ ও সমাজের জন্যই অপরিহার্য নয়, আমাদের শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘ মেয়াদে অগ্রগতি নিশ্চিত করার ক্ষেত্রেও তা জরুরি।”

প্রাইম ব্যাংক সর্বদাই তার সব কার্যক্রমে সাস্টেইনেবিলিটিকে অগ্রাধিকার দিয়েছে। প্রাইম ব্যাংক ইউএন-নেতৃত্বাধীন নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সে যোগদানের মাধ্যমে ২০৫০ সালের মধ্যে শূন্য মাত্রার কার্বন নিঃসরণ দ্বারা বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ঋণ ও বিনিয়োগ পোর্টফোলিও প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments