Sunday, June 14, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর হজ বুথ উদ্বোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর হজ বুথ উদ্বোধন

হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। আজ সোমবার (২৮ এপ্রিল) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে হজ বুথের উদ্বোধন করেন।

উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, শীর্ষ নির্বাহীবৃন্দ এবং সম্মানিত হজযাত্রীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। আর এই হজ গমনেচ্ছুদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং সে লক্ষ্য পূরণে বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। তিনি ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কিমগুলোর বর্ণনা করে হজযাত্রীদের সবাইকে শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকার আহ্বান জানান। এসময় তিনি হজযাত্রীদের নিকট দোয়া প্রার্থণা ও তাদের সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক হজযাত্রীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন। উদ্বোধনকৃত বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, হজ বিষয়ক তথ্য প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

Recent Comments