Sunday, May 31, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং কনফারেন্স সম্পন্ন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং কনফারেন্স সম্পন্ন

খুলনায় শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ কনফারেন্সে জেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) খুলনার হোটেল টাইগার গার্ডেনে দিনব্যাপী এই সম্মেলনে জেলার ৪৯টি তফসিলি ব্যাংক অংশ নেয়। সোমবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই তথ্য নিশ্চিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকাতুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক এস এম কামালুজ্জামান কামাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড মোহাম্মদ উল্লাহ্। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসীন, বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান ও জাহানারা খাতুন।

সম্মেলনের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া, শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। কনফারেন্সে বক্তারা শিক্ষার্থীদের ছোটবেলা থেকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং স্কুল ব্যাংকিং সুবিধা আরও জনপ্রিয় করতে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments