Thursday, July 16, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪১৭তম পর্ষদ সভা সম্পন্ন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪১৭তম পর্ষদ সভা সম্পন্ন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করার বিষয়ে মতবিনিময় করেন। তারা গ্রাহকসেবা, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএসহ ঊর্ধ্বতন নির্বাহীরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের সামগ্রিক কর্মপরিকল্পনা, শাখা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে গ্রাহকদের জন্য নতুন সেবাসমূহ চালুর বিষয়ে পর্ষদ সদস্যরা মতামত দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments