Saturday, June 13, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ তিন দিনব্যাপী ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে টিকে থাকতে হলে কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি উন্নয়ন অপরিহার্য। তিনি অংশগ্রহণকারীদের উৎসাহিত করে বলেন, এই প্রশিক্ষণ তাদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং উন্নত ও প্রতিযোগিতামূলক গ্রাহকসেবা নিশ্চিতকরণ, মানসম্মত ব্যবসা সম্প্রসারণ এবং ব্যাংকের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের প্রশিক্ষণ শুধুমাত্র জেনারেল ব্যাংকিং কার্যক্রমে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি করবে না, বরং ব্যাংকের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কর্মশালার সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন। বাংলাদেশি বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।কর্মশালায় বিভিন্ন ব্যাংকিং কৌশল, গ্রাহকসেবা মান উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments