Wednesday, June 3, 2026
Home জাতীয় আয়কর রিটার্ন জমায় ফের সময় বাড়ার ইঙ্গিত

আয়কর রিটার্ন জমায় ফের সময় বাড়ার ইঙ্গিত

আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতিতে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে, যার বর্তমান সময়সীমা আগামী ৩১ জানুয়ারি শেষ হতে যাচ্ছে।

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দুই দফা বাড়ানোর পর আগামী ৩১ জানুয়ারির পরও ফের সময় বাড়ানোর আভাস দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই ইঙ্গিত দেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, ‘রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে পরিমাণ রেজিস্ট্রেশন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য অংশ বাকি রয়ে গেছে, তখন আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করবো।’ তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি স্পষ্ট জানান।

এনবিআর চেয়ারম্যান বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, ‘এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ করদাতা ইতোমধ্যে তাদের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।’

উল্লেখ্য, প্রচলিত আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতিতে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে, যার বর্তমান সময়সীমা আগামী ৩১ জানুয়ারি শেষ হতে যাচ্ছে।

আয়কর আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত [রিবেট] সুবিধা থেকে বঞ্চিত হন।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল কাস্টমস ডে’ উপলক্ষ্যে এনবিআর সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments