Monday, May 25, 2026
Home জাতীয় আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না: ফারুকী

আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না: ফারুকী

‌‘জুলাই স্মরণ’ কর্মসূচির প্রশংসা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ‘আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।’

মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সব কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, শহীদ মিনারে গতরাতের আয়োজনের মাধ্যমে জুলাই স্মরণ যেভাবে শুরু হয়েছে, তা ছিল অত্যন্ত উঁচু মানের। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চিন্তাবিদদের অভিনন্দন জানিয়েছেন এ আয়োজনের জন্য।

তিনি লেখেন, ‘বিএনপির চিন্তাশীল নেতারা গতরাতে শহীদ মিনারে যে অনন্য উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাদের একটা বড় অভিবাদন প্রাপ্য। আমি নিশ্চিত, অন্য অংশীদাররাও তাদের কর্মপরিকল্পনা ঠিক করে ফেলেছেন। জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং গত জুলাইয়ের মতোই সবাইকে একত্রিত করে। আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না

তিনি আরও লেখেন, ‘জাতীয় স্মরণপঞ্জি আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তাই তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন— শুধু জাতীয় পর্যায়ের কর্মসূচিতেই নয়, বরং সব অংশীদারদের আয়োজিত অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশ নিতে।’

পোস্টে তিনি সংগীত নিয়ে আলাদাভাবে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘ধন্যবাদ দ্য রেড জুলাইকে, আমাদের প্রিয় জুলাই গানটি ভিডিওতে ব্যবহারের জন্য। গত জুলাইয়ে গানটি নতুন এক তাৎপর্য পেয়েছে। আর অর্ক মুখার্জীর গাওয়া এই সংস্করণটি একেবারেই অসাধারণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments