Monday, June 15, 2026
Home পুঁজিবাজার আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা

আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা

শেয়ারবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেড আফগানিস্তানে ওষুধ রপ্তানির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দেশটির একটি ওষুধ কোম্পানির সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আফগানিস্তানের সালার ইউসুফজাই ফার্মার সঙ্গে ইন্দো-বাংলা ফার্মার সমঝোতা স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা। এক্ষেত্রে সালার ইউসুফজাই ফার্মা একক প্রতিনিধি বা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। যা ১৫ বছর পর্যন্ত বলবৎ থাকবে।

এই সমঝোতার আওতায় নিয়মিত রপ্তানির পরিকল্পনায় প্রতি শিপমিন্টে দেড় লাখ ডলারের ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা। এই রপ্তানি হবে ৪০ শতাংশ অগ্রিম প্রদান ও ৬০ শতাংশ শিপমেন্ট পূর্ব প্রদানের মাধ্যমে। ওষুধ রপ্তানি করে ইন্দো-বাংলা ফার্মার আর্থিক অবস্থার উন্নতি হবে। এছাড়া এ রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জন ও দীর্ঘমেয়াদে ব্যবসা প্রবৃদ্ধিতে সহযোগিতা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments