Wednesday, May 27, 2026
Home জাতীয় আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) সকালে ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে মোট ১১ জন মা ও ৬ শিশু ছিল। রাত ২টা থেকে ৩টার দিকে একজন মা বেশি ঠান্ডা লাগায় এসি বন্ধ করতে বলেন। পরবর্তীতে ১ ঘণ্টার জন্য এসি বন্ধ করা হয়। এ সময় অন্যান্য শিশুদের শ্বাসকষ্ট তৈরি হয়। পরে ভোর ৬টা থেকে শিশুদের অবস্থা খারাপ হতে শুরু করে এবং একে একে ৬ শিশুর মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যেহেতু ওই রুমে কোন ভেন্টিলেশন ছিল না, তাই হয়তো এসি বন্ধ রাখায় শ্বাসকষ্ট বা সাফোকেশনের কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, হাসপাতালটিতে ছয় শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ক্রাইমসিনসহ তদন্ত দল রয়েছে। শিশুগুলো কিভাবে মারা গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুদের বয়স হবে এক থেকে দুই দিন, সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কল্যাণপুরে স্বপ্নের নতুন আউটলেট চালু

নতুন আউটলেটে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্যের পাশাপাশি তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে। আধুনিক স্টোর লেআউট, পরিচ্ছন্ন পরিবেশ ও দ্রুত...

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) সকালে ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম...

সরকারের ১০০ দিন পূর্তির বিশেষ অর্জন নিয়ে ই-বুক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের ১০০ দিন পূর্ণ হলো বুধবার (২৭ মে)। এই বিশেষ মাইলফলক উপলক্ষে সরকারের পক্ষ থেকে একটি...

তৃতীয় নারী হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করলেন নুরুন্নাহার নিম্নি। অষ্টম বাংলাদেশি হিসেবে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। বুধবার (২৭ মে)...

Recent Comments