Sunday, June 14, 2026
Home জাতীয় আজ সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির

আজ সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গোপালগঞ্জে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর ও সমাবেশে হামলার ঘটনায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জের হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ১৭ জুলাই (বৃহস্পতিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। ফরিদপুর থেকে কর্মসূচি (পদযাত্রা) অব্যাহত থাকবে। মাদারীপুর শরীয়তপুরে পরে কর্মসূচি দেওয়া হবে। এনসিপি প্রতিটি জেলায় কর্মসূচি করবে।’

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগে থেকেই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। মুজিববাদী এই সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে।

তিনি বলেন, গোপালগঞ্জের কর্মসূচি শেষ করে মাদারীপুরে যাওয়ার সময় গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, গুলিবর্ষণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ছিল, তাদের ওপরও হামলা চালায়। তাদের সহায়তায় আমরা খুলনা চলে আছি। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ, বুধবার এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। এদিন দুপুর ১টা ৩৫ মনিটের দিকে এনসিপির সমাবেশের মঞ্চে হামলা চালায় একদল লোক। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ডবক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। হামলা-ভাঙচুরের মধ্যেই সমাবেশমঞ্চে উপস্থিত হন এনিসিপির কেন্দ্রীয় নেতারা। এনসিপির দাবি, হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালায়। গুলিতে চারজন নিহত হয়। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে এনসিপি নেতাদের গোপালগঞ্জ থেকে সরিয়ে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments