Saturday, June 13, 2026
Home জাতীয় আজহারীর দৃষ্টিতে ছাত্র রাজনীতির নামে চলা অরাজকতা

আজহারীর দৃষ্টিতে ছাত্র রাজনীতির নামে চলা অরাজকতা

জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী শিক্ষাঙ্গনে ছাত্রদের ওপর সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি বলেন, ক্যাম্পাসে এক ছাত্রের অন্য ছাত্রের প্রতিসহিংস আচরণ বন্ধ করতে হবে।

 

আজহারী তার পোস্টে লেখেন, “যে হাত কলম ধরে, সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক।” শিক্ষাপ্রতিষ্ঠানকে জ্ঞানচর্চার নিরাপদ স্থান উল্লেখ করে তিনি বলেন, ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে যে অরাজকতা চলছে, তা বন্ধ করা উচিত।তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করার, গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গন থেকে সমস্ত বিশৃঙ্খলা দূর করা হোক।”

সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং, নির্যাতন ও রাজনৈতিক সহিংসতার ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি সৃষ্টি ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে এসব ঘটনা। এ অবস্থায় একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে আজহারীর এই মন্তব্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে বলে মনে করছেন অনেকে। সমাজে শিক্ষার আলো ছড়ানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। আজহারীর বক্তব্য বর্তমান শিক্ষাঙ্গনের বাস্তবতাকে সামনে এনে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়। ছাত্র রাজনীতি প্রয়োজন থাকলেও, সেটি যেন সহিংসতার রূপ না নেয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments